1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

খালেদার বিরুদ্ধে পরোয়ানা : সোমবার বিএনপির বিক্ষোভ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬
  • ৩৬৭ বার পড়া হয়েছে

কে.এম.মোবরুক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদেরকে এ কথা জানান।

এদিকে একই ইস্যুতে জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলও দেশব্যাপি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

মিথ্যা তথ্য দিয়ে ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ পরোয়ানা জারি করেন। গ্রেফতারসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী বছরের ২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |