1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

জাল টাকা চক্রের ৯ সদস্য গ্রেফতার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬
  • ২৮০ বার পড়া হয়েছে

ইশতিয়াক আহমেদ: রাজধানীর ডেমরা এলাকা থেকে জাল টাকা ও জাল টাকা তৈরির মেশিনসহ ৯ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পশ্চিম বিভাগ। মঙ্গলবার দুপুরে ডেমরার সারুলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জামাল (৩০), মো. মারফত হোসেন (২৪), মো. জিয়াউল কবির শাহিন (২৫), মো. রুবেল (২৪), মো. আফজাল সৈয়াল (২৫), মো. সুজন মিয়া (২৫), মো. শাহিন মিয়া (২২), মো. এমরান (১৯) ও মো. খোরশেদ আলম ওরফে আরিফ (২৭)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০ লাখ ৭০ হাজার জাল টাকা ও জাল টাকা তৈরির মেশিন উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |