জোনায়েত হোসেন: উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর রওনা হয়েছেন সাবেক তারকা ফুটবলার এবং বাফুফের সহসভাপতি বাদল রায়। বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বাদল রায়কে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় সিঙ্গাপুরের গ্লিনেগেলস হাসপাতাল অ্যান্ড মেডিকেল সেন্টারের এয়ার অ্যাম্বুলেন্সটি। এয়ার অ্যাম্বুলেন্সে বাদল রায়ের সঙ্গে গেছেন তার সহধর্মিনী।
সোমবার গভীর রাতে নিজ বাসায় অসুস্থ হলে বাদল রায়কে ভর্তি করা হয় স্কয়ার হাসপাতালে। মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ায় বাদল রায়ের শরীরের বা পাশ কিছুটা অবশ হয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগেই দ্রুত সিঙ্গাপুরে নেয়া সম্ভব হলো বাদল রায়কে।