মোঃ জাহিদুল ইসলাম: বাংলাদেশ ম্যাস রেসলিং এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। গত ১৩ই মে বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘর ধানমন্ডি-৩২, ঢাকা এর মাননীয় তত্বাবধায়ক মোঃ নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০১৮-২০২০ মেয়াদের জন্য ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়। সভায় বাংলাদেশ ম্যাস রেসলিং এসোসিয়েশনের গঠনতন্ত্রের অনুমোদন, ব্রসিয়র তৈরি, বাৎসরিক কর্মসূচি, খসড়া বাজেট, ব্যাংকে একটি স্থায়ী হিসাব খোলা এবং সেপ্টেম্বরে কিরগিস্তানে অনুষ্ঠিতব্য ৩য় বিশ^ নমাড গেমস ২০১৮ বিষয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ ম্যাস রেসলিং এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ (২০১৮-২০২০)ঃ
সভাপতি– মোঃ নজরুল ইসলাম খান
সহ-সভাপতি ১– ড. মোঃ ইদ্রিস আলী
সহ-সভাপতি ২– ড. মোঃ আতিকুল ইসলাম পাঠান
সহ-সভাপতি ৩– শেখ ওয়াহেদ আলী সেনটু
সহ-সভাপতি ৪– মোঃ নজরুল ইসলাম
সহ-সভাপতি ৫– মোঃ মোস্তফা কামাল
সহ-সভাপতি ৬– মোঃ জসীম উদ্দীন
সাধারণ সম্পাদক– মোঃ আল মামুন
যুগ্ন সম্পাদক ১– মোঃ জাফর উল্লাহ
যুগ্ন সম্পাদক ২– সুরাইয়া ইয়াসমিন
কোষাধ্যক্ষ– মোঃ আশিকুর রহমান
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক– মোঃ রেজা খান রাফি
গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক– মোহাম্মদ হারুন রশিদ
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক– মোঃ হায়দার আলী, আব্দুল গফুর
সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক– মোঃ ফয়জুল ইসলাম (আকাশ), রাজিব এম রহমান
সমাজকল্যান বিষয়ক সম্পাদক– অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার
সহ-সমাজ কল্যান বিষয়ক সম্পাদক– এম. আশ্রাফুল আলম
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক– শাহজাহান আলী দেওয়ান
দপ্তর সম্পাদক– মোঃ আরিফুল ইসলাম
নির্বাহী সদস্য– সেলিমা আক্তার, মোহাম্মদ বাকাউল ইসলাম, বাসন্তি সরকার, সোহেল রানা।