1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ফেসবুক ও ইনস্টাগ্রামে কারিগরি ত্রুটি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ নভেম্বর, ২০১৮
  • ১৯৮ বার পড়া হয়েছে

আতিকুর রহমানঃ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোতে ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ওয়েবসাইট ডাউন ডিটেক্টরে ফেসবুক ও ইনস্টাগ্রামের করিগরি ত্রুটি ধরা পড়েছে। তবে সমস্যার কথা এখনও স্বীকার করেনি ফেসবুক। ব্যবহারকারীরা বলছেন, সন্ধ্যা ৭টার পর থেকে ফেসবুকে নিউজফিড পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না। মেসেঞ্জার কাজ করলেও বার্তা আদান-প্রদানে সমস্যা হচ্ছে।

অনেক ব্যবহারকারী সঠিক ইউজার ও পাসওয়ার্ড দিয়েও ফেসবুকে প্রবেশ করতে পারছেন না বলে জানিয়েছেন।

তারা বলছেন, ফেসবুকে প্রবেশ করার সময় সঠিক ইউজার ও পাসওয়ার্ড দিলেও ‘ফেসবুক এখন প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য ডাউন রয়েছে, তবে আপনি কয়েক মিনিটের মধ্যে ফিরে যেতে সক্ষম হবেন’ এই বার্তা দেখানো হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |