1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

শপথ গ্রহণ শেষে বেসিসে গেলেন মন্ত্রী মোস্তাফা জব্বার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
  • ২০৬ বার পড়া হয়েছে

মোঃ আতিকুর রহমান: তথ্য প্রযুক্তি খাতের অগ্রদূত জনাব মোস্তাফা জব্বার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার বঙ্গভবনে শপথ গ্রহণ শেষে বেসিসে আসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

ফুল এবং ক্রেস্ট দিয়ে মন্ত্রী মোস্তাফা জব্বারকে স্বাগত জানান বেসিস কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এসময় তাঁর বক্তব্যে বলেন, তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছি আমরা। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। বেসিস দীর্ঘদিন ধরেই তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিভাগের সাথে একযোগে কাজ করে যাচ্ছে। আশা করি উন্নয়নের এ ধারা আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টায় আরো বেগবান হবে।

অনুষ্ঠানে বেসিসের সভাপতি জনাব সৈয়দ আলমাস কবীর ছাড়াও জ্যেষ্ঠ সহ-সভাপতি জনাব ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) জনাব শোয়েব আহমেদ মাসুদ, সহ-সভাপতি (অর্থ) জনাব মুশফিকুর রহমান, পরিচালক জনাব তামজিদ সিদ্দিক স্পন্দন, পরিচালক জনাব দিদারুল আলম ও পরিচালক জনাব মোস্তফা রফিকুল ইসলাম ডিউক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |