1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ২৪১ বার পড়া হয়েছে

হাবিবা রোকসানা পিংকিঃ শিক্ষা একজন মানুষকে তার সুপ্ত মানসিক শক্তি উন্মোচনে সহায়তা করে। আবার একটি দেশের অর্থনীতির বুনিয়াদ গঠন এবং তার ক্রমোন্নতির জন্য প্রকৃত শিক্ষা হয়ে ওঠে একটি অনিবার্য উপাদান। মানসম্মত শিক্ষা প্রদানের উদ্দেশ্যে ১৯৬৮ সালে ঢাকা শহরের প্রাণকেন্দ্র এলিফ্যান্ট রোডের সায়েন্স ল্যাব মোড়ে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ভিতরে আবাসিক অংশে তৈরি করা হয় বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়।

প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত এই বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের জগতে তার গৌরবময় ভাবমূর্তি সমানভাবে ধরে রেখেছে। এখন বিসিএসআইআর উচ্চ বিদ্যালয় ঢাকা শহরের অন্যতম বিখ্যাত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের পূর্ব ও পশ্চিম দিকে দুইটি গেট রয়েছে। এটির দুইটি শাখা রয়েছে। মেয়েদের জন্য প্রভাতি শাখা এবং ছেলেদের জন্য দিবা শাখা। বর্তমানে বিসিএসআইআর স্কুলের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন ড. মো: ইদ্রিস আলী।

একবিংশ শতাব্দীর বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জীবন আরো প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। দক্ষ, শিক্ষিত, কৌশলী এবং সম্ভাবনাময় ব্যক্তি হিসাবে শিক্ষার্থীদেরকে তৈরি করতে বিসিএসআইআর উচ্চ বিদ্যালয় আধুনিক ও বিশ্বমানের মানসম্মত শিক্ষা ছাত্র-ছাত্রীদের প্রদান করছে। নিজম্ব মাঠে খেলাধুলার পাশাপাশি ম্যাস রেসলিং, কারাতে, ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা এবং স্কাউটিং বিষয়েও প্রশিক্ষণ প্রদান করা হয় স্কুলটিতে।

২০২০ শিক্ষাবর্ষে বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়ে শিশু শ্রেণীতে ১৫০জন ও ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সীমিত সংখ্যক শূন্য আসনের বিপরীতে ছাত্র ছাত্রী ভর্তি করা হবে। ২০/১১/২০১৯ তারিখ থেকে ১০/১২/২০১৯ইং তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত http://www.bcsirscd.edu.bd  ওয়েবসাইটে ভর্তির আবেদনপত্র পূরণ করে আবেদন ফি ২০০/- ও সার্ভিস চার্জ ২৫/- টাকাসহ মোট ২২৫/- (দুইশত পঁচিশ টাকা) বিকাশের মাধ্যমে পরিশোধ করে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। ৬ষ্ঠ ও ৯ম শ্রেণীর ভর্তি পিইসি ও জেএসসি পরীক্ষার ফলাফলের পর জিপিএ এর ভিত্তিতে ভর্তি করা হবে।

বিসিএসআইআর স্কুল সূত্রে জানা গেছে, শিশু ও প্রথম শ্রেনীতে ভর্তির লটারী আগামী ১৩ ডিসেম্বর সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে। এছাড়া ২য় থেকে ৫ম, ৭ম ও ৮ম শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ১৫ ডিসেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |