জোবায়ের হোসেনঃ নির্যাতন, ধর্ষণ এবং যৌন হয়রানি বন্ধে সামাজিক ও প্রাতিষ্ঠানিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রাতিষ্ঠানিক কাউন্সিলিং প্রোগ্রাম করে যাচ্ছে Access to Human Rights Int. (AHRI) ।
এই ধারাবাহিকতায় আজ “খিলগাও আবাসিক মাদ্রাসায়” শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক সমন্বিত কাউন্সিলিং অনুষ্ঠানে AHRI এর চেয়ারম্যান এডভোকেট এনামুল হক এনাম বলেন শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন, যৌন হয়রানি ও ধর্ষণের রোধে সচেতনতা মূলক কাউন্সিলিং এর কোন বিকল্প নাই । দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলিং এর মাধ্যমে নিরাপদ পরিবেশ তৈরির মাধ্যমে শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা বজায় রাখার উদ্দেশ্যে আমাদের সম্বনিত কাউন্সিলিং ।
আজকের কাউন্সিলিং এ আরও উপস্থিত ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত সম্পাদক ইশতিয়াক আহমেদ, ডেপুটি সেক্রেটারি জেনারেলের এডভোকেট বাদশা আলমগীর, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক এডভোকেট মাজেদা খাতুন , এডভোকেট পারভীন আক্তার, এম শহিদ উদ্দিন এনি এবং মো মামুন ।