1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সব প্রাথমিক বিদ্যালয় হবে ডিজিটাল: গণশিক্ষা প্রতিমন্ত্রী

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ১৭৬ বার পড়া হয়েছে

হাসিব রহমানঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, কোমলমতি শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে প্রাথমিক ধারণা দেয়ার জন্য প্রতিটি বিদ্যালয়কে ডিজিটাল করা হবে। এজন্য সেখানে ল্যাপটপ, মাল্টিমিডিয়া ও সাউন্ডসিস্টেম সরবরাহ করা হচ্ছে। ইতোমধ্যে দেশের সকল বিদ্যালয়ে একটি করে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরি ও ব্যবহার অব্যাহত থাকবে। প্রয়োজন অনুযায়ী ৬৭টি প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) বিদ্যমান কম্পিউটার ল্যাব আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হবে। শিক্ষার্থীদেরকে তথ্যপ্রযুক্তিতে প্রাথমিক ধারণা দেয়ার জন্য শিক্ষকদেরকে আইসিটি বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |