1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন স্পিকার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ১৭২ বার পড়া হয়েছে

ভায়লেট লীনা বায়েনঃ বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর স্পিকার ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সংসদের হুইপবৃন্দ, সংসদ সদস্যগণ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতি আজ ৪৯তম বিজয় দিবস পালন করছে। দিনটি এ দেশের মানুষের কাছে সবচেয়ে মূল্যবান। দীর্ঘ নয় মাস স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ এ দিনে পাকিস্তানি দখলদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং ৩০ লাখ শহীদের সর্বোচ্চ আত্মত্যাগ ও দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে জন্মলাভ করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |