1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

পিডিবির নতুন চেয়ারম্যান সাঈদ আহমেদ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ১৭২ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান খানঃ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সাঈদ আহমেদ। মঙ্গলবার পিডিবির ৩৫তম চেয়ারম্যান হিসেবে তিনি যোগদান করেছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাঈদ আহমেদ খালেদ মাহমুদের স্থলাভিষিক্ত হলেন। তিনি পিডিবির সদস্য (উৎপাদন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাঈদ আহমেদ ১৯৬১ সালের ১ ফেব্রুয়ারি রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রংপুর জেলা স্কুল থেকে ১৯৭৫ সালে এসএসসি এবং ১৯৭৭ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। তিনি ১৯৮২ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস) ডিগ্রি অর্জন করেন। ১৯৮৪ সালের ১০ জানুয়ারি তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী হিসেবে কার্যক্রম পরিদফতরে যোগ দেন।

তিনি ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প ও ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে দায়িত্ব পালন করেন। সাঈদ আহমেদ ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত পরিচালক পাওয়ার সেল, ২০১৪ থেকে ২০১৫ পর্যন্ত পরিচালক সিস্টেম প্ল্যানিং, ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত প্রধান প্রকৌশলী (প্রাইভেট জেনারেশন) এবং প্রধান প্রকৌশলী (উৎপাদন) হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |