1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ই-ক্যাব কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ২৩৬ বার পড়া হয়েছে

হাবিবা রোকসানা পিংকিঃ ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২০-২১ ও ২১-২২ মেয়াদের কার্য নির্বাহী পরিষদের ৩য় দ্বি-বার্ষিক নির্বাচনে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৯ জন প্রার্থী। শনিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন বোর্ডের ৭ম সভায় নতুন কমিটির পরিচালকদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ড এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম খান। এ সময় নির্বাচন বোর্ড এর সদস্য জনাব এএইচএম বজলুর রহমান উপস্থিত ছিলেন।

ঘোষণা অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন, ধানসিঁড়ি কমিউনিকেশন লিমিটেডের শমী কায়সার, কমজগৎ টেকনোলজিস এর মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল, অর্পন কমিউনিকেশসন লিমিটেডের মোহাম্মাদ আব্দুল হক, হাউজ ডি আর্ক লি: এর মোহাম্মাদ সাহাব উদ্দিন, রেভারি করপোরেশন লিমিটেডের নাসিমা আক্তার, সফটওয়্যার শপ লিমিটেডের (এসএসএল) আশীষ চক্রবর্তী, ব্রেকবাইটের আসিফ আহনাফ, ডিজিটাল হাব সল্যুশনস লি: এর মো: সাইদুর রহমান ও চালডাল লিমিটেডের জিয়া আশরাফ।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর নির্বাচিত পরিচালকদের মধ্যে শীর্ষপদ বণ্টন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |