1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

যানবাহনের ‘কেস স্লিপ’ হারিয়ে গেলে কী করবেন?

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৪০ বার পড়া হয়েছে

শবনম শাহজাহানঃ ট্রাফিক আইন অমান্য করায় জরিমানার শিকার হতে হয় অনেককে। প্রচলিত ভাষায় যাকে বলা হয় ‘কেস স্লিপ’। যা দেখিয়ে নির্ধারিত জরিমানার টাকা পরিশোধ করে মামলা থেকে অব্যহতি নিতে হয়।

অনেক সময় হারিয়ে যায় জরিমানার এই ‘কেস স্লিপ’। যা নিয়ে ভুক্তভোগীদের দু:শ্চিন্তার যেন শেষ নেই।

আজ আপনাকে জানাবো ‘কেস স্লিপ’ হারিয়ে গেলে কী করবেন?

১. নিকটস্থ থানায় গিয়ে গাড়ি নাম্বার উল্লেখপূর্বক কেস স্লিপ হারানোর বর্ণনা দিয়ে জিডি (সাধারন ডায়েরি) করুন।

২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে রাখুন।

৩. সংশ্লিষ্ট ট্রাফিক অফিসে জিডি কপি ও পরিচয়পত্রের কপি দিয়ে জানিয়ে দিন আপনার কেস স্লিপ হারিয়ে গেছে।

৪. ট্রাফিক অফিস আপনার গাড়ির মামলার তথ্য যাচাই করবে।

৫. ট্রাফিক অফিস মামলার আইডি ও জরিমানার পরিমাণ আপনাকে জানিয়ে দেবে।

৬. আপনি ইউক্যাশে জরিমানা পরিশোধ করার পর জিডি ও পরিচয়পত্রের কপি জমা দিয়ে আপনার ডকুমেন্টটি পেয়ে যাবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |