1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ই-কমার্স খাতের উন্নয়নে ইক্যাবের ১৪ টি স্ট্যান্ডিং কমিটি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ২২৬ বার পড়া হয়েছে

খন্দকার আয়েশা শাহরিয়ারঃ ই-কমার্স খাতের উন্নয়নে ১৪টি স্ট্যান্ডিং কমিটি গঠন করেছে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। কমিটিগুলো হলো-গভঃ অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স; ক্রস বর্ডার ট্রেড, স্মার্ট লজিস্টিক; রুরাল ই-কমার্স, ইনভেস্টমেন্ট; অন্টারপ্রেনরশিপ অ্যান্ড স্টার্টআপ; মেম্বারর্স ওয়েলফেয়ার; কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড পার্টনারশিপ; ব্র্যান্ডিং, মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া; ডিজিটাল সার্ভিস, ইনফ্রাসট্রাকচার অ্যান্ড সিকিউরিটি; ই-হেলথ; ই-টুরিজম; ই-লার্নিং এবং কমপ্লেইন ম্যানেজমেন্ট অ্যান্ড লিগ্যাল ইস্যুস।

স্ট্যান্ডিং কমিটিগুলোর সদস্যদের অংশ গ্রহণে সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর সায়েন্স ল্যাবের ডঃ কুদরত ই-খুদা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে দিন ব্যপী কর্মশালা। এতে স্বাগত বক্তব্য রাখেন  ই-ক্যাব সভাপতি শমী কায়সার। কি-নোট উপস্থাপন ও কর্মশালা সঞ্চালনা করেন ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল। ওয়ার্কশপে বিস্তারিত তুলে ধরেন এনার্জি গ্লোব অ্যাম্বাসেডর সৈয়দ তামজিদ রহমান। কর্মশালায় চারটি সেশনে গ্রুপ ভিত্তিক কার্যক্রম নিয়ে আলোকপাত করা ছাড়াও ১৪টি গ্রুপ তাদের কর্মপরিকল্পনা তুলে ধরেন। এতে দল গঠন, সম্ভাবনা ও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করণের মাধ্যমে সুনির্দিষ্ট রূপকল্প প্রণয়নের মাধ্যমে আগামী ২ বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

কর্মাশালায় গভঃ অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স বিষয়ক স্ট্যান্ডিং কমিটির ও ডিজিটাল সার্ভিস, ইনফ্রাসট্রাকচার অ্যান্ড সিকিউরিটি কমিটির দায়িত্বপ্রাপ্ত পরিচালক আশীষ চক্রবর্তী গভঃ অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স বিষয়ক স্ট্যান্ডিং কমিটির  চেয়ারম্যান রেজওয়ানুল হক জামী এবং ভাইস চেয়ারম্যান ওয়াসিম আলী এবং ডিজিটাল সার্ভিস, ইনফ্রাসট্রাকচার অ্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান ওমর শরীফ ইবনে হাই ও ভাইস চেয়ারম্যান নির্ঝর আঞ্জুমকে সঙ্গে নিয়ে কর্ম পরিকল্পনা তুলে ধরেন।

এছাড়াও  ক্রস বর্ডার ট্রেড ও ই-হেলথ কমিটির দায়িত্বপ্রাপ্ত পরিচালক মোহাম্মাদ সাহাব উদ্দিন ক্রস বর্ডার ট্রেড কমিটির চেয়ারম্যান আহসান হাবিব, ভাইস চেয়ারম্যান নুসরাত আক্তার এবং ই-হেলথ কমিটির চেয়ারম্যান মাহমুদ তুষার, ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল মতিন ইমনকে সঙ্গে নিয়ে নিজেদের কর্ম কৌশল উপস্থাপন করেন।

অন্যদিকে স্মার্ট লজিস্টিকের দায়িত্বপ্রাপ্ত পরিচালক আব্দুল ওয়াহেদ তমাল, চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম ফাহমি, ভাইস চেয়ারম্যান রাজিবুল ইসলাম; রুরাল ই-কমার্স কমিটির দায়িত্বপ্রাপ্ত পরিচালক জিয়া আশরাফ, চেয়ারম্যান ইব্রাহিম খলীল, ভাইস চেয়ারম্যান সিফাত সারওয়ার; ইনভেস্টমেন্ট; অন্টারপ্রেনরশিপ অ্যান্ড স্টার্টআপ কমিটির দায়িত্বপ্রাপ্ত পরিচালক জিয়া আশরাফ, চেয়ারম্যান ইকবাল বাহার জাহিদ, ভাইস চেয়ারম্যান মেহেদী মেনাফা; মেম্বার্স ওয়েলফেয়ার কমিটির দায়িত্বপ্রাপ্ত পরিচালক সাইদুর রহমান, চেয়ারম্যান জাকির হোসেন, ভাইস চেয়ার‌ম্যান রাকিব হাসান, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড পার্টনারশিপ দায়িত্বপ্রাপ্ত পরিচালক আসিফ আহনাফ, চেয়ারম্যান আব্দুর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান আদনান আহমেদ; ব্র্যান্ডিং মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া কমিটির দায়িত্বপ্রাপ্ত পরিচালক সাইদুর রহমান, চেয়ারম্যান রুহুল কুদ্দুস ছোটন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিওন ইউসুফ খান;   ই-টুরিজম কমিটির দায়িত্বপ্রাপ্ত পরিচালক নাসিমা আক্তার নিশা, চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান সালমান বিন রশীদ শাহ সায়েম; ই-লার্নিং কমিটির দায়িত্ব প্রাপ্ত পরিচালক নাসিমা আক্তার, চেয়ারম্যান আফজাল হোসেন, ভাইস চেয়ারম্যান মহান দেওয়ান এবং  কমপ্লেইন ম্যানেজমেন্ট অ্যান্ড লিগ্যাল ইস্যুস কমিটির দায়িত্বপ্রাপ্ত পরিচালক মোহাম্মাদ আব্দুল হক অনু, চেয়ারম্যান এডভোকেট ফারহানা রেজা, ভাইস চেয়ারম্যান ও বেস্ট নিউজ ডট কম ডট বিডির সম্পাদক এডভোকেট  খন্দকার হাসান শাহরিয়ার তাদের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |