হাবিবা রোকসানা পিংকিঃ যথাযথভাবে বাংলা বলতে না পারা তরুণদের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বসবাস করে আমাদের অনেকে বাংলা ভাষা ভুলতে বসেছে। তারা যথাযথ উচ্চারণে বাংলা বলতে পারে না। তারা ইংরেজি উচ্চারণে বাংলা বলে। আমি তাদের কী বলব? আমি শুধু তাদের করুণা করতে পারি।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চার দিনব্যাপী এক অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ভাষা আন্দোলনের ওপর ভিত্তি করে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। এটা বাস্তবতা।