হেনা হায়দারঃ বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর ফ্যামিলি গেট-টুগেদার ও পিকনিক আজ ১৩ মার্চ, শুক্রবার, ফাউগান ইকো রিসোর্ট, ফাউগান বাজার, রাজেন্দ্রপুর, ক্যান্টনম্যান্ট, গাজীপুরে অনুষ্ঠিত হবে।
সকাল সাতটায় কারওয়ানবাজারের পেট্রোবাংলার সামনে থেকে ৫টি বাস ছাড়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যেই পিকনিকে অংশগ্রহনকারীদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হয়েছে। পিকনিক ভেনু ফাউগান ইকো রিসোর্টে পিকনিক সফলভাবে আয়োজনে ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে। পিকনিকে ক্রিকেট খেলা, নারী পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন খেলার আয়োজন থাকার পাশাপাশি আকর্ষনীয় রাফেল ড্র এর ব্যবস্থা থাকছে। এছাড়া পিকনিকে বাংলাদেশ অ্যামেচার রেডিও ক্লাব এর পক্ষ থেকে অ্যামেচার রেডিও প্রদর্শনীর ব্যবস্থাও থাকছে। 
এবারের বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর ফ্যামিলি গেট-টুগেদার ও পিকনিক ২০২০ এর পিকনিক কমিটি প্রধান হিসাবে বিআইজেএফ এর সিনিয়র সদস্য এবং ইকমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব) এর অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল হক অনু দায়িত্ব পালন করছেন।
চলতি বছরের পিকনিকে খাদ্য ব্যবস্থাপনার দায়িত্বে আছেন প্রথম আলোর যুগ্ম ফিচার সম্পাদক এবং বিআইজেএফ এর সিনিয়র সদস্য পল্লব মোহাইমেন। এছাড়া পিকনিক কমিটিতে সহযোগি সদস্য হিসাবে বিআইজেএফ এর সিনিয়র সদস্য নাজনীন আক্তার, প্রফেশনাল সিস্টেমস এর সিইও এবং বেস্ট কর্পোরেশন এন্ড ট্রেনিং ইনস্টিটিউট লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী হাসিব ইশতিয়াকুর রহমান, সাব্বিন হাসান, মোস্তাফিজুর রহমান সোহাগ, রাহিতুল ইসলাম রুয়েল, শাহজালাল রোহান, এনামুল করিম, মোঃ মিন্টু হোসেন, মিজানুর রহমান সোহেল, সাজেদুর রহমান, আলাউদ্দিন আল আজাদ আলিফ প্রমুখ রয়েছেন।