1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ শেষ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ১৯৩ বার পড়া হয়েছে

জোবায়ের হোসেন: বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ২০২০-২১ সেশনের নির্বাচনের দুই দিনব্যাপী ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১১:৪৫ টায় ভোট গণনা শুরু হবে।

দুই দিনে সর্বমোট ৫ হাজার ৯৪০ আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখন অপেক্ষা হচ্ছে- কে নিচ্ছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নেতৃত্ব।

বুধবার (১১ মার্চ) সকাল ১০টা ২০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। আর বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। উভয়দিন দুপুরে ১ ঘণ্টার বিরতি ছিল।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মোট ভোটার সাত হাজার ৭৮১ জন। এর মধ্যে বুধবার (১১ মার্চ) তিন হাজার ৩১ জন আইনজীবী ভোট দিয়েছেন। বৃহস্পতিবার দুই হাজার ৯০৯টি ভোট পড়েছে।

নির্বাচন কমিশনের সদস্য ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান বেস্ট নিউজকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

সুপ্রিম কোর্ট বারের প্রধান নির্বাচন কমিশনার এ এফ হাসান আরিফ বেস্ট নিউজকে বলেন, ‘দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষ। এখন রাতেই ভোট গণনা শুরু হবে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।’

সুপ্রিম কোর্ট বারের তত্ত্বাবধায়ক নিমেশ চন্দ্র দাশ বেস্ট নিউজকে জানান, ৭ হাজার ৭৮১ ভোটারের জন্য ৬০টি বুথ তৈরি করা হয়েছে। তবে, নারীদের জন্য পৃথক কোনো বুথ তৈরি করা হয়নি। ফলে সব ভোটাররা একই বুথে ভোট দিচ্ছেন। এবারের নির্বাচনে ১৪ পদের বিপরীতে মোট প্রার্থী হয়েছেন ৩১ জন।

নির্বাচনে সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা হলেন- সভাপতি পদে এ এম আমিন উদ্দিন, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান ও সাকিলা রওশন, সাধারণ সম্পাদক শাহ মঞ্জুরুল হক, কোষাধ্যক্ষ ড. মো. এনামুল হক, সহ-সম্পাদক মোহাম্মদ বাকির উদ্দিন ভূঁইয়া ও মোহাম্মদ ইমতিয়াজ ফারুক, সদস্য পদে মো. হুমায়ুন কবির, মো. কামরুজ্জামান, মো. সাফায়েত হোসেন (সজীব), মো. তারজেল হোসেন, মিন্টু কুমার মণ্ডল, মোহাম্মদ মশিউর রহমান ও মোহাম্মদ জগলুল কবির।

বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা হলেন- সভাপতি পদে জয়নুল আবেদীন, সহ-সভাপতি মো. আব্দুল জব্বার ভূঁইয়া ও মো. জালাল উদ্দিন, সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল, কোষাধ্যক্ষ রাগীব রউফ চৌধুরী, সহ-সম্পাদক মাহমুদ হাসান ও আইয়ুব আলী আশ্রাফী, সদস্য আমিরুল ইসলাম (খোকন), মার-ই-আম খন্দকার, মোহাম্মদ মোহাদ্দেস-উল-ইসলাম (টুটুল), মো. শফিউর রহমান, মোহাম্মদ মহসিন কবির, মোহাম্মদ শরিফ উদ্দিন (রতন) ও মোহাম্মদ ইকবাল হোসেন।

এ দুই প্যানেলের বাইরে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ, সহ-সম্পাদক পদে ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া ও সদস্য পদে তপন কুমার দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন পরিচালনার জন্য সাত সদস্যের নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফের নেতৃত্বে কমিটির সদস্যরা হলেন- মো. জসীম উদ্দিন, শরীফ ইউ আহমেদ, মুহাম্মদ সালেহ উদ্দিন, মোহাম্মদ ইলিয়াছ ভূঁইয়া (বিএম ইলিয়াছ কচি), মো. জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ আশরাফ উজ জামান খান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৯-২০ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সরকার সমর্থক সাদা প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। অপরদিকে, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন বিএনপি সমর্থক নীল প্যানেলের ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |