1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

করোনা ভাইরাস থেকে স্মার্টফোন রক্ষা করবেন যেভাবে

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ২০০ বার পড়া হয়েছে

ভায়লেট লীনা: করোনার আতঙ্কে রয়েছে পুরো বিশ্ব। সুরক্ষার জন্য স্যানিটাইজার, মাস্ক ব্যবহার করছেন অনেকে। তাই বলে কী স্মার্টফোনের কথাও ভুলে যাবেন? আপনার স্মার্টফোনও কিন্তু আক্রান্ত হতে পারে করোনা ভাইরাসে।

সম্প্রতি করোনার আতঙ্কে মোবাইল ফোন প্রতিদিনই পরিষ্কার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অনেকেই ভাবেন ফোন শুধুমাত্র মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে। তবে এই ধারণা একেবারেই ভুল।

আপনি যদি জীবাণু সম্পর্কে বেশি উদ্বিগ্ন হন তবে আইসোপ্রপিল অ্যালকোহল ব্যবহার করতে পারেন। পানি ও আইসোপ্রপিল অ্যালকোহলের একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার মাইক্রোফাইবার কাপড়ে স্প্রে করে, সেটি দিয়ে আপনার স্মার্টফোনটি মুছে ফেলুন। আইসোপ্রপিল অ্যালকোহল উড়ে যায়। তাই কাজটি তাড়াতাড়ি করতে হবে।

হালকা জাতীয় ইউভি স্যানিটাইজার ব্যবহার করতে পারেন। আপনি যদি আপনার স্মার্টফোনটি পরিষ্কার করার জন্য কোনও ধরণের তরল না চান তবে আপনার স্মার্টফোনে উপস্থিত সমস্ত জীবাণু মুছে ফেলতে কোনও UV-C আলোক স্যানিটাইজার ব্যবহার করতে পারেন। তবে এটি সবচেয়ে ব্যয়বহুল পদ্ধতি।

ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম একটি ভিডিওতে জানিয়েছে, ফোনের স্ক্রিনে করোনা ভাইরাস চারদিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। তাই সুরক্ষার জন্য আপনার ফোনের কভারটিও পরিষ্কার করতে ভুলবেন না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |