1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

শেখ হাসিনার কারামুক্তি গণতন্ত্রেরই মুক্তি: তথ্যমন্ত্রী

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ জুন, ২০২২
  • ২১৮ বার পড়া হয়েছে

জোবায়ের হোসেনঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেপ্তারের পর বঙ্গবন্ধুকন্যার মুক্তির জন্য সারা দেশে আন্দোলন হয়েছিল। অন্যায়ভাবে তাঁকে গ্রেপ্তারের বিষয়টি বিশ্বব্যাপী তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক চাপের কারণে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে তখন মুক্তি দিতে বাধ্য হয়েছিল।

তথ্যমন্ত্রী বলেন, ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনা বীরের বেশে কারামুক্ত হন, অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পায় এবং সে কারণেই এই দিনটি শুধু শেখ হাসিনার কারামুক্তি দিবস নয়, এটি প্রকৃতপক্ষে গণতন্ত্রের মুক্তি দিবস।

আজ শনিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে মন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে অনলাইনে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ‘১১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায়’ প্রধান অতিথির বক্তৃতায় হাছান মাহমুদ এসব কথা বলেন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রায় দেড় মাস পর খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়—উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এর অব্যবহিত আগে ক্ষমতায় ছিল বিএনপি-জামায়াত। তারা দেশকে লুটপাট, দুর্নীতি, সন্ত্রাসের অভয়ারণ্য বানিয়ে পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিল। আর দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্ষমতায় যাওয়া তত্ত্বাবধায়ক সরকার তাদেরই গ্রেপ্তারের করার কথা। কিন্তু গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাকেই আগে গ্রেপ্তার করা হয়েছিল।

হাছান মাহমুদ বলেন, ‘শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর আমাদের অনেক নেতা দ্বিধান্বিত ছিলেন। অনেক নেতা নিশ্চুপ ছিলেন, অনেক নেতা ভিন্ন সুরে কথা বলেছেন। কিন্তু সারা দেশে আওয়ামী লীগের নেতা–কর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন। শেখ হাসিনার মুক্তির জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। সারা বিশ্বে ছড়িয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অনুসারীরা আন্দোলন গড়ে তুলেছিলেন, বিদেশিদের কাছে বাংলাদেশের চিত্র উপস্থাপন করেছিলেন। শেখ হাসিনার মুক্তির ঐক্যবদ্ধ এ প্রচেষ্টার ফলে খালেদা জিয়াও মুক্তি পেয়েছিলেন। কারণ, খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির নেতা–কর্মীদের আন্দোলন ছিল না।’

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে শুধু বিদেশে নেওয়ার ধুয়া না তুলে তাঁর সুস্থতার দিকেই বিএনপির নেতারা মনোযোগ দেবেন বলে আশা করি। কারণ, এর আগেও তাঁরা যখন খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন বলেই চলেছিলেন। তার মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। আমাদের চিকিৎসকেরা মেধাবী এবং গত সাড়ে ১৩ বছরে দেশে চিকিৎসাব্যবস্থা অনেক উন্নত হয়েছে। বিত্তশালীরাও এখন দেশে চিকিৎসা নেন।’

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী কুতুব উদ্দিন হারুনীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদসহ পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, মুক্তিযোদ্ধা কমান্ডার, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, ছাত্রলীগ, প্রজন্ম লীগ নেতারা সভায় বক্তব্য দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |