1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সুষ্ঠ তদন্তের আহ্বান জানিয়ে জামায়াতের শোক

মোঃ জোবায়ের হোসেন
  • আপডেট সময় সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৩৬৩ বার পড়া হয়েছে

রাজধানীর শাহজাদপুরে আবাসিক সৌদিয়া হোটেলে সোমবার (৩ মার্চ) দুপুরে অগ্নিকাণ্ডে ৪ জন নিহত এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, রাজধানী ঢাকা মহানগরীর শাহজাদপুরে আবাসিক সৌদিয়া হোটেলে ৩ মার্চ দুপুরে আগুনে দগ্ধ হয়ে ৪ জন নিহত এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমি গভীর শোক প্রকাশ করছি। প্রকাশ্য দিবালোকে এভাবে একটি হোটেলে আগুনে দগ্ধ হয়ে ৪ জন মানুষ মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।

আমি আশা করি সরকার এ দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে এবং ভবিষ্যতে যাতে আর কখনো এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে না পারে সে জন্য প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, এ অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন আমি তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করছি এবং তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তাদের এ বিরাট শোক সহ্য করার তাওফিক দান করুন।

বিবৃতিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার-পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |