1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কি আছে এবারের ঈদের ছবিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ইফতার অনুষ্ঠিত তথ্যপ্রযুক্তি খাতে নেটওয়ার্কিং জোরদারে বেসিসের ইফতার আয়োজন আইসিটি খাতের অংশীজনদের নিয়ে বিআইজেএফের ইফতার নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’

জাতিসংঘ মহাসচিব হতে চান ওবামা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: আর মাত্র এক বছরের মধ্যে ক্ষমতা থেকে বিদায় নিবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউজ থেকে বিদায়ের পর ক্ষমতাধর এই রাষ্ট্রনেতা জাতিসংঘ মহাসচিব হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। রোববার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। বেশ কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে, ওবামা ইতোমধ্যেই এই বিষয়টি নিয়ে তার দল ডেমোক্রাটিক পার্টি, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি এবং বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

শুক্রবার এই বিষয়ে প্রথম একটি প্রতিবেদন প্রকাশিত হয় কুয়েতের আরবী ভাষার দৈনিক আল-জারিদায়। এরপরই মার্কিন গণমাধ্যমে এ বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হতে থাকে। তবে এর বিরোধিতা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। যিনি মার্কিন প্রেসিডেন্টকে জাতিসংঘ মহাসচিব হওয়া ঠেকাতে আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলো নিয়ে বিরোধিতা করছেন। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে বলছে, কুয়েতের ওই দৈনিক ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে। যেখানে ওই কর্মকর্তারা ওবামাকে জাতিসংঘের শীর্ষ পদে  নেতানিয়াহু দেখতে চান না বলে নিশ্চিত করেছেন।
দক্ষিণ কোরিয়ার নাগরিক বান কি মুনের দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিবের সময় শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর। এর ২১ দিন পর মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে ক্ষমতার সময় শেষ হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |