1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আইসিটি খাতের অংশীজনদের নিয়ে বিআইজেএফের ইফতার নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

সহজেই তৈরি করুন দোসা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

ইমন ফারজানা: ভিনদেশী যে খাবারগুলো দিনদিন আমাদের প্রিয় খাবারের তালিকায় জায়গা দখল করে নিচ্ছে তার ভেতর উল্লেখযোগ্য হলো দোসা। দোসা ভিনদেশী খাবার হলেও ঠিক যেন ভিনদেশী নয়। এদেশের মানুষের খাবারের তালিকায় নিজের অবস্থান বেশ শক্তপোক্তই করে নিয়েছে দোসা। চলুন জেনে নিই রেসিপি-

উপকরণ : আধা সেদ্ধ করা পোলাওয়ের চাল- ৩ কাপ, কলাই ডাল- ১ কাপ, খাবার সোডা- পরিমাণ মতো, লবণ- ১ চা চামচ, চিনি- ১/২ চা চামচ।

প্রণালি : চাল ও ডাল ৬ ঘণ্টা ভিজিয়ে রেখে মিহি করে বেটে ফেলুন অথবা ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিন। চাল-ডাল মিশ্রণটিতে লবণ, চিনি ও পরিমাণমতো পানি মিশিয়ে পাতলা করে স্বাভাবিক তাপমাত্রায় আরো ৬/৭ ঘণ্টা রাখুন। এবার একটি নন স্টিক প্যানে তেল ব্রাশ করে হাল্কা আঁচে গরম করুন। তেল গরম হয়ে গেলে পাত্রে এক টেবিল চামচ দোসা তৈরির মিশ্রণ ঢালুন এবং পাত্রের চারদিকে চামচ দিয়ে পাতলা ও গোল করে ছড়িয়ে দিন। দোসার নিচের অংশ হালকা বাদামি হয়ে কিনার গুলো উঠে আসলে বুঝতে হবে দোসা হয়ে গেছে। দোসা উঠানোর সময় সাবধানে উঠাতে হবে। চাইলে গোল করে মুড়িয়ে দিতে পারেন অথবা সোজাও রাখতে পারেন। প্রতিবার পাত্রে দোসার মিশ্রণ দেয়ার আগে পাত্রটি কাপড় দিয়ে মুছে তেল ব্রাশ করে নিতে হবে। নাহলে দোসা আটকে যাবে এবং ওঠানোর সময় ছিঁড়ে যাবে। ডাল ভুনা, সবজি, চাটনি, আচার, দই দিয়ে গরম গরম পরিবেশন করুন দোসা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |