1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

প্রথমবার ঢাকায় আসছেন শ্রাবন্তী

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০১৬
  • ২২৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ওপার বাংলার হালের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী প্রথমবারের মত ঢাকায় আসছেন। দিনক্ষণ চূড়ান্ত। সবকিছু ঠিক থাকলে ৭ মার্চ ঢাকার মাটিতে পা রাখবেন তিনি।

শ্রাবন্তীর ঢাকায় আসার মূল কারণ দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারি’। সেখানেই নায়িকা হিসেবে দেখা যাবে তাকে। ছবিতে শ্রাবন্তীর বিপরীতে নায়ক হিসেবে থাকবেন শাকিব খান। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ওপারের এসকে মুভিজের প্রযোজনায় ছবিটি যৌথভাবে নির্মিত হবে।

জাজ মাল্টিমিডিয়া সূত্র জানায়, আগামী ৭ তারিখ শ্রাবন্তী ঢাকায় আসবেন এটা চূড়ান্ত। তিনি আসার পর ‘শিকারি’ ছবির মহরত অনুষ্ঠিত হবে এবং ১০ মার্চ থেকে ছবির শুটিং শুরু হবে।

এদিকে ‘শিকারি’ ছবিতে প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে জুটি বেধে অভিনয় করবেন শ্রাবন্তী। ছবিটি পরিচালনা করবেন বাংলাদেশ থেকে সীমান্ত আর কলকাতার পরিচালক জয়দেব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |