1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

আবারো বিজ্ঞাপনে জেমস

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬
  • ২৪৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: দীর্ঘদিন পর আবারো বিজ্ঞাপনে দেখা যাবে মাহফুজ আনাম জেমসকে। একসময়ের তুমুল সাড়া জাগানো গান `পাগলা হওয়া` মঞ্চ, রেডিও কিংবা টিভি পর্দায় যেখানেই বেজে উঠুক না কেন শ্রোতাদের মনে নতুনভাবে উত্তেজনা নিয়ে আসে। প্রায় ১০বছর আগে শওকাতের কথা-সুরে সংগীতার ব্যানারে সেই গানটি দর্শক মনে নতুন আঙ্গিকে উত্তেজনা জাগাতে হাজির হচ্ছেন জেমস নিজেই।

দর্শকদের মনের আরও গভীরে স্থান করে নিতে এবার গানটি ব্যবহার হচ্ছে একটি বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল হিসেবে। আর যে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে থাকছেন নগর বাউলের কর্ণধার জেমস নিজেই।

টানা ছয় বছরের ধারাবাহিকতায় আবারও কোমল পানীয় ব্ল্যাক হর্স-এর মডেল হয়ে দর্শকদের সামনে আসছেন জেমস। আর সেই বিজ্ঞাপনের জিঙ্গেল হিসেবে ব্যবহৃত হচ্ছে দর্শক মনে জায়গা করে নেয়া ‘পাগলা হাওয়া’ গানটি। মঙ্গল ও বুধবার টানা দুইদিন নগরীর কোক স্টুডিও শ্যুটিং স্পটে এই বিজ্ঞাপনের কাজে অংশ নিয়েছেন জেমস। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছেন গাজী শুভ্র।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |