1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

যাত্রা শুরু করলো এস কিউব

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৮ মার্চ, ২০১৬
  • ১৩২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: মিডিয়ায় বিভিন্ন শাখার কাজের জন্য আর্ন্তজাতিক মানের প্রশিক্ষিত মডেল, অভিনয়শিল্পী ও কলাকুশলী র্নিমাণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল এস কিউব এজেন্সি’র এস কিউব ইন্সটিটিউট অফ বাংলাদেশ (এস আই বি)। তাদের সহযোগী হিসেবে রয়েছেন পনি এসোসিয়েশন।

প্রতিষ্ঠানটি থেকে মিডিয়া স্ট্যাডি বিভাগের স্কুল অব ফ্যাশন এবং অ্যাকটিং থেকে তরুণ-তরুণীরা র্যাম্প মডেলিং ও অভিনয়ের নানান বিষয়গুলো যেমন; রানওয়ে, প্রিন্ট মডেলিং এবং এগুলি সর্ম্পকে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ নেয়া ছাড়াও যাপিতজীবনে নিজেকে নান্দিকভাবে উপস্থানের জন্য হালফ্যাশনের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে প্রশিক্ষণ নিতে পারবে। তিন মাস মেয়াদী এই প্রশিক্ষণে থাকছে দেশি ও বিদেশি প্রশিক্ষকদের কাছ থেকে প্রশিক্ষিত হওয়ার সুযোগ।

নতুন এই উদ্যোগ প্রসঙ্গে এস কিউব এজেন্সির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামস্ হাসান কাদির বলেন, ‘আমি অনেক দিন ধরেই মিডিয়ায় মডেলিং ও অভিনয় করি। কাজ করতে গিয়ে দেখেছি আমাদের মিডিয়াতে অনেক মেধাবী ও স্মার্ট তরুণ-তরুণী কাজ করতে আসে কিন্তু সঠিক প্রশিক্ষণ ও দিক নির্দেশনার অভাবে এই তরুণ-তরুণীদের আমাদের মিডিয়া হারাচ্ছে। ফলে মিডিয়ায় প্রতিনিয়ত মানসম্পন্ন কাজের সংখ্যা কমছে। তাছাড়া আমাদের ভুলে গেলে চলবে না, আমরা এখন গ্লোবাল ভিলেজে বাস করছি। তাই এখন শুধুমাত্র কেবল বাংলাদেশের স্ট্যান্ডার্ডের কথা চিন্তা করে আমাদের কাজ করলে চলবে না। আমাদের মিডিয়ার সকল শাখায় এখন আর্ন্তজাতিকমানের কাজ করতে হবে। এখনি সেই সময়। সে লক্ষ্যেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।’

প্রতিষ্ঠানটির পরিচালক জনাব জোবায়ের মল্লিক বলেন, ‘বাংলাদেশের ১৬ কোটি জনগণ যা আমাদের একটি বড় মানব সম্পদ। এই সম্পদকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য নতুন কোনো খাত তৈরি হচ্ছেনা। এছাড়াও যে সকল খাতগুলো রয়েছে সেই খাতগুলোর সঠিক ব্যবহার হচ্ছেনা। আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি তৈরি করতে। যেন তারা মিডিয়া জগতসহ অন্যান্য কর্মসংস্থানের নতুন খাতগুলোতেও ভূমিকা রাখতে পারে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |