নিউজ ডেস্ক: ফিলিপাইনে বর্ষবরণের সময় অবৈধ আতশবাজি ও স্ট্রে-বুলেটের আঘাতে অন্তত ২ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। বাংলাদেশ সময় ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১০টায় ফিলিপাইনবাসী মেতে ওঠেন বর্ষবরণে। রাজধানী ম্যানিলা তখন লোকে লোকারণ্য। ঠিক এমন সময় অবৈধ আতশবাজি ফোটাতে গিয়ে আহত হন ৯৬ জন। আর স্ট্রে-বুলেটের আঘাতে আহত হন ১৮ জন। পরে চিকিৎসাধানী অবস্থায় দু’জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন ফিলিপাইনের স্বাস্থ্যমন্ত্রী জেনেট গারিন।