1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ভারতের এলআইসি পেল জীবন বিমার লাইসেন্স

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬
  • ২১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: বাংলাদেশে জীবন বিমা ব্যবসা করার সুযোগ পেল ভারত। ভারতের জীবন বিমা কোম্পানি ‘লাইফ ইনস্যুরেন্স কোম্পানি অব ইন্ডিয়া’ বা এলআইসিকে সম্প্রতি লাইসেন্স দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বাংলাদেশে এটি পরিচালিত হবে ‘এলআইসি বাংলাদেশ লিমিটেড’ নাম নিয়ে। এছাড়া যুক্তরাজ্যের কোম্পানি প্রুডেনশিয়াল করপোরেশনকেও লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আইডিআরএ।

আইডিআরএ সূত্রে জানা গেছে, ভারতের জীবন বিমা ব্যবসায়ের সিংহভাগ এলআইসির দখলে। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এ কোম্পানিতে বর্তমানে ১ লাখ ২০ হাজার ব্যক্তি চাকরি করছেন। এলআইসি হবে বাংলাদেশে পরিপূর্ণভাবে বিমা ব্যবসা করার প্রথম বিদেশি কোম্পানি। যুক্তরাষ্ট্রের মেটলাইফ বাংলাদেশে নিবন্ধিত কোম্পানি নয়, মূল কোম্পানির শাখা। জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ৬ জুন ঢাকা সফরে এলে ওই দিনই তাঁর হাতে এলআইসিকে নিবন্ধন দেওয়ার সম্মতিপত্র তুলে দেওয়া হয়।

দেশে বর্তমানে রাষ্ট্র খাতের জীবন বিমা করপোরেশন (জেবিসি), বিদেশি মেটলাইফ আলিকো এবং ২৯টি বেসরকারি জীবন বিমা কোম্পানি রয়েছে। তবে ব্যবসা করছে মূলত জেবিসি, আলিকো ও বাকি ১৬টি কোম্পানি। অন্য ১৩টি কোম্পানি ২০১৩ সালে নিবন্ধন পায়। লাইসেন্স দেওয়ার আগে এলআইসিকে কিছু শর্ত দেওয়া হয়েছে। প্রথম শর্তই হচ্ছে এটি হতে হবে বাংলাদেশ-ভারত যৌথ কোম্পানি। এছাড়া পরিশোধিত মূলধন হবে ১০০ কোটি টাকা, যার মধ্যে উদ্যোক্তা অংশের ৫০ শতাংশ এলআইসি ধারণ করবে এবং এই অর্থ বৈদেশিক মুদ্রায় আসবে। ১০ শতাংশ পরিশোধিত মূলধন থাকবে বাংলাদেশি উদ্যোক্তাদের হাতে। বাকি ৪০ শতাংশ তুলতে হবে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |