1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কি আছে এবারের ঈদের ছবিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ইফতার অনুষ্ঠিত তথ্যপ্রযুক্তি খাতে নেটওয়ার্কিং জোরদারে বেসিসের ইফতার আয়োজন আইসিটি খাতের অংশীজনদের নিয়ে বিআইজেএফের ইফতার নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’

অনলাইনে যেভাবে ট্রাভেল ট্যাক্স দেবেন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৬৬ বার পড়া হয়েছে

নীলুফার শারমীনঃ স্থলপথে অনেকেই বিদেশ ভ্রমণ করে থাকেন। সেক্ষেত্রে এতদিন শুধু নির্ধারিত সোনালী ব্যাংক ও স্থল বন্দরগুলোতে ট্রাভেল ট্যাক্স বা ভ্রমণ কর দেওয়া যেত। ফলে এক ধরনের ভোগান্তিতে পড়তে হতো স্থলপথে বিদেশ ভ্রমণকারীদের। তবে এখন আর সেই ভোগান্তি পোহাতে হবে না। কারণ এখন থেকে অনলাইনেই ভ্রমণ কর দেওয়া যাবে।

জানা যায়, যেকোনো স্থলবন্দর দিয়ে বিদেশে যাওয়ার জন্য ৫০০ টাকা ভ্রমণ কর পরিশোধ করতে হয়। প্রতিটি জেলায় মাত্র ১-২টি সোনালী ব্যাংকের শাখায় এ কর জমা নেওয়া হয়। এছাড়া স্থলবন্দরেও ভ্রমণ কর নেওয়া হয়। ফলে ভ্রমণ কর দিতে গেলে বিশাল লাইন সৃষ্টি হয়। কারণ করের কাজটি হাতে লিখে করতে হয়। এভাবে কর জমা দিতে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।

সে জন্যই এবার সোনালী ব্যাংক তাদের ওয়েবসাইটের মাধ্যমে ট্রাভেল ট্যাক্স বা ভ্রমণ কর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই এখন আর স্থলবন্দর বা সোনালী ব্যাংকের শাখায় ভ্রমণ কর দেওয়ার জন্য লম্বা লাইনে অপেক্ষা করতে হবে না। অবশেষে বিদেশগামী যাত্রীদের দাবি পূরণ হতে যাচ্ছে।

গত ২৫ জানুয়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে অনলাইন ট্রাভেল ট্যাক্স বা ভ্রমণ কর সুবিধা চালুর ঘোষণা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

তিনি জানান, সোনালী ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে ডেভিড কার্ড, ক্রেডিট কার্ড, এমেক্স কার্ড বা যেকোনো ধরনের মোবাইল ওয়ালেট দিয়ে এ কর পরিশোধ করা যাবে। পরিশোধ করতে সার্ভিস চার্জ দিতে হবে ১০ টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |