1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

নরেন্দ্র মোদিকে নওয়াজের ফোন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬
  • ১৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এ সময় তিনি পাঞ্জাব প্রদেশের পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা তদন্তে পাকিস্তান সর্বাত্মক সহযোগিতা করবে বলে মোদিকে আশ্বস্ত করেন। খবর এনডিটিভির।

এদিকে দীর্ঘ ৮৪ ঘণ্টা সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির পর মঙ্গলবার বিমানঘাঁটিতে অভিযান শেষ করেছে ভারতীয় আইন-শৃঙ্খলাবাহিনী। পাকিস্তান সীমান্ত থেকে ২৫ কিলোমিটার দূরের ওই ঘাঁটিতে শনিবার হামলা চালায় সন্ত্রাসীরা। এই ঘটনায় সাত সেনা কর্মকর্তাসহ ও ছয় সন্ত্রাসী নিহত হয়েছে।

গত মাসে আফগানিস্তান থেকে দেশে ফেরার পথে আকস্মিক পাকিস্তান সফরে যান মোদি। এর এক সপ্তাহ পর পাঞ্জাবে হামলা চালায় সন্ত্রাসীরা। পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত। ২০০১ সালে ভারতের পার্লামেন্টে জয়েশ-ই মোহাম্মদের হামলায় ১১ জনের প্রাণহানি ঘটে।

ইসলামাবাদে চলতি মাসের ১৫ তারিখে ভারত এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এ বৈঠক পিছিয়ে যেতে পারে। কেননা ভারত সরকার বলছে, পাঠানকোটে হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের যোগসাজশ আছে কিনা তদন্তের মাধ্যমে তা জানার পর সিদ্ধান্ত নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |