1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

লন্ডনে বাংলাদেশি মাদক বিক্রেতার ১০ বছর কারাদণ্ড

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬
  • ১৭০ বার পড়া হয়েছে

আশরাফুল আলম: শুক্রবার লন্ডনের স্ন্যার্সব্রুক ক্রাউন কোর্টের রায়ে বাংলাদেশী মাদক সরবরাহ ও অবৈধ মুদ্রা রাখার অভিযোগে দোষী সাব্যস্ত  শিপুকে ১০ বছর ছয় মাস কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। দণ্ডিত শিপু মিয়া (২৩) গত বছরের ১০ জুন প্রিন্স মেরিডিয়ান সড়কের একটি বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন। তার কাছ থেকে ২ কেজি হেরোইন, ১ কেজি কোকেন, মাদক প্রস্তুতে প্রয়োজনীয় ৫৪ কেজি রাসায়নিক ও নগদ এক লাখ ৭১ হাজার ১৯৫ পাউন্ড উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।

মামলার অভিযোগপত্রে বলা হয়, লন্ডনের ফোর্ড রোডে বসবাস করা শিপু টাওয়ার হ্যামলেট এলাকায় মাদক সরবরাহ করতেন। আর মেরিডিয়ান সড়কের বাড়িটি ছিল শিপুর ‘সেইফ হাউজ’। মাদকদ্রব্য মেশানো এবং বিক্রির জন্য রাখা মাদক সেখানেই মজুদ করে রাখা হত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |