1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

পাঠানকোট হামলায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: পাঞ্জাব প্রদেশে বিমানঘাঁটিতে হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের সংযোগ রয়েছে ভারতের এমন দাবির পর পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দুই দেশের সমন্বয়ে যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। সোমবার ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ জানানো হয়েছে।

পাক প্রধানমন্ত্রীর এ নির্দেশ এমন সময় দেয়া হলো যখন নয়াদিল্লি বলছে, পাঠানকোটে হামলার ঘটনা দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠককে প্রভাবিত করবে। এর আগে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পাঠানকোট ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত দু’দেশের মধ্যে শান্তি বৈঠকে হবে না। তিনি বলেন, পাঠানকোট হামলার বিষয়ে ইসলামাবাদের কঠোর পদক্ষেপের ওপর নির্ভর করছে ১৫ জানুয়ারির বৈঠক। এরপরই যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিলেন নওয়াজ শরীফ।

বৈরী চির প্রতিদ্বন্দ্বী এ দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিন ধরে চলে আসছে। পাঠানকোট হামলার বিষয়ে নওয়াজ শরীফের এ পদক্ষেপকে সম্পর্ক উন্নয়নের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। পাঠানকোট বিমান ঘাঁটিতে ২ জানুয়ারি হামলার ঘটনায় সাত নিরাপত্তা সদস্য ও পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করছে ভারত। ২০০১ সালে ভারতের পার্লামেন্টে জয়েশ-ই মোহাম্মদের হামলায় ১১ জনের প্রাণহানি ঘটে। পাকিস্তানে বসেই এ হামলার পরিকল্পনা হয়েছিল বলে দাবি নয়াদিল্লির।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |