1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

পুতিন দুর্নীতিবাজ: যুক্তরাষ্ট্র

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬
  • ১৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘দুর্নীতিবাজ’ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন রাজস্ব বিভাগের কর্মকর্তা অ্যাডাম সুবিন বলেছেন, পুতিনের নীতিমালার কারণে তার মিত্ররা ধনী হওয়ার সুযোগ পাচ্ছে এবং তিনি বিরোধীদের কোণঠাসা করতে রাশিয়ার রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করছেন। ইতিমধ্যে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগীদের উপরে অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্র।

বিবিসির এক অনুসন্ধানে এই তথ্য প্রকাশ করেছে মার্কিন রাজস্ব বিভাগ। পুতিনের মুখপাত্র বিবিসিকে বলেছেন, যে সকল কথা বলা হচ্ছে, এর কোন কথারই উত্তর দেয়ার প্রয়োজনীয়তা তারা দেখছেন না। কারণ এর পুরোটাই কল্পকথা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন যে ধরনের অভিজাত জীবন যাপন করেন কেবল অত্যন্ত ধনাঢ্য লোকের পক্ষেই তা সম্ভব। এমনকি রাশিয়ার বিভিন্ন বড় বড় কোম্পানিতে পুতিনের গোপন শেয়ার আছে বলে বিবিসির এই প্রতিবেদনে দাবী করেছে স্টানিস্লা বেলকভস্কি নামে এক রুশ সাংবাদিক। ২০০৭ সালে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর এক প্রতিবেদনেও পুতিনের অঢেল সম্পদ আছে বলেও দাবি করা হয়েছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |