1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সৌদিতে মসজিদে বোমা হামলায় ৩ জন নিহত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬
  • ১৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: সৌদি আরবে একটি মসজিদে জুমার নামাজের সময় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে কমপক্ষে ৩ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় আল আহসা প্রদেশে এ ঘটনা ঘটে। মসজিদটি শিয়া মতাদর্শীদের বলে জানা গেছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হামলায় দায় কেউ কেউ স্বীকার করেনি। খবর আল আরাবিয়া।

জানা গেছে, বন্দুকধারীরা প্রথমে মসজিদটিতে হামলা চালায় এবং পরে সেখানে বিস্ফোরণ ঘটায়। হামলায় জড়িত পাঁচজন সন্ত্রাসীর সঙ্গে গোলাগুলি হয়েছে পুলিশের। সন্ত্রাসীদের একজনকে পুলিশ গ্রেফতারও করেছে। গত বছর আইএস দু’টি মসজিদে বোমা হামলা চালানোর পর সৌদির পূর্বাঞ্চলে আগে থেকেই সতর্কতা বিরাজ করছিল। তার মধ্যেই এ ঘটনা ঘটলো। গত আগস্ট মাসে দক্ষিণ-পশ্চিম সৌদির একটি মসজিদে হামলার পর ১৫ জন নিহত হন। মে মাসে একজন আত্মঘাতী বোমারু পূর্বাঞ্চলের আল-কাদেহ গ্রামের আরেকটি মসজিদে হামলা চালালে ২১ জন নিহত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |