বিনোদন প্রতিবেদক: সম্প্রতি ভারতের মুম্বাইয়ে একটি আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন বেস্ট নিউজ ডট কম ডট বিডির উপদেষ্টা এবং বাংলাদেশের অন্যতম পপ সংগীত শিল্পী মেহরীন । গত ১৫ থেকে ১৭ জানুয়ারি মুম্বাইতে বসে এই মিউজিক ফেস্টের আসর। ‘টোটেম পোল টিন মিউজিক ফেস্ট ২০১৬’ শিরোনামে এই আসরে বাংলাদেশের পক্ষে একমাত্র শিল্পী হিসাবে সঙ্গীত পরিবেশন করেন মেহরীন। এই উৎসবে আরও অংশ নেন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড ও ক্রোয়েশিয়ার সঙ্গীতশিল্পী, মিউজিশিয়ান ও সাউন্ড ইঞ্জিনিয়াররা।