1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

আন্তর্জাতিক মিউজিক ফেস্টে অংশ নিলেন মেহরীন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৫২ বার পড়া হয়েছে

12647055_10208027810400549_4189500485351738073_n

বিনোদন প্রতিবেদক: সম্প্রতি ভারতের মুম্বাইয়ে একটি আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন বেস্ট নিউজ ডট কম ডট বিডির উপদেষ্টা এবং বাংলাদেশের অন্যতম পপ সংগীত শিল্পী মেহরীন । গত ১৫ থেকে ১৭ জানুয়ারি মুম্বাইতে বসে এই মিউজিক ফেস্টের আসর। ‘টোটেম পোল টিন মিউজিক ফেস্ট ২০১৬’ শিরোনামে এই আসরে বাংলাদেশের পক্ষে একমাত্র শিল্পী হিসাবে সঙ্গীত পরিবেশন করেন মেহরীন। এই উৎসবে আরও অংশ নেন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড ও ক্রোয়েশিয়ার সঙ্গীতশিল্পী, মিউজিশিয়ান ও সাউন্ড ইঞ্জিনিয়াররা।

এই অনুষ্ঠানে অংশগ্রহণ প্রসঙ্গে মেহরীন বলেছেন ভালো লেগেছে এমন একটি আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশকে সবার সমানে তুলে ধরতে। ভালো লাগছে বছরের শুরুটা এমন একটি আয়োজনের অংশ নিয়ে শুরু হলো। সবার সাথে একটি ভালো সময় কেটেছে, বিভিন্ন মিউজিশিয়ানদের সাথে অভিজ্ঞতার বিনিময় হয়েছে। চলতি বছরে মেহরীনের ব্যস্ত সময় কাটবে দেশে বিদেশের বিভিন্ন স্থানে স্টেজ শো করার মাধ্যমে। এছাড়া একটি এ্যালবাম করারও পরিকল্পনা আছে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |