1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

চলে গেলেন ইন্দোনেশিয়ার বৃক্ষমানব ডেডে কসওয়ারা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: পৃথিবী ছেড়ে চলে গেলেন ইন্দোনেশিয়ার বৃক্ষমানব ডেডে কসওয়ারা। বিরল রোগে আক্রান্ত ৪২ বছর বয়সী ওই ব্যক্তি গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পিডার্মো ডিসপ্লেসিয়া ভেরাসিফরমিস নামের এই রোগ ট্রি ম্যান হিসেবে পরিচিত। খবর ডেইলি মেইলের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সারা বিশ্বে বিরল এই রোগে আক্রান্ত মাত্র তিনজন। এর মধ্যে বাংলাদেশের আবুল হোসেন নামে এক যুবক রয়েছেন। বাকি একজন কোন দেশের নাগরিক তা জানা যায়নি।

ইন্দোনেশিয়ার বৃক্ষমানব ডেডে গত তিন মাস ধরে হাসপাতালে কাতরাচ্ছিলেন। কয়েক দশক ধরেই এই রোগে আক্রান্ত ছিলেন তিনি। কয়েক দফা অস্ত্রোপচার করেও থামানো সম্ভব যায়নি এই মরণব্যাধিকে।

এদিকে, বাংলাদেশি বৃক্ষমানব আবুল হোসেনের যাবতীয় চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হাসপাতালে গিয়ে আবুল হোসেনকে দেখে এই ঘোষণা দেন।

চিকিৎসকরা জানান, এ রোগটিকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত গবেষণা করা হচ্ছে। তার চিকিৎসার জন্য বিদেশি চিকিৎসকের পাশাপাশি জাপানে বসবাসরত একজন বাংলাদেশি চিকিৎসকের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |