1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

হিন্দু দেবতা রামের বিরুদ্ধে মামলা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: হিন্দু দেবতা রাম স্ত্রী সীতার প্রতি অন্যায্য আচরণ করেছেন এমন অভিযোগ এনে দেবতার বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নিয়ে সবাইকে তাজ্জব করে দিয়েছেন ভারতীয় আইনজীবী চন্দন কুমার সিং।

তিনি বলছেন, রাবণের কাছ থেকে উদ্ধারের পর রাম সীতাকে তার পবিত্রতার পরীক্ষা দিতে বলেছিলেন। তার মানে সীতাকে রাম বিশ্বাস করেননি।

এ আচরণের মাধ্যমেই দেখা যাচ্ছে, নারীর প্রতি কি দৃষ্টিভঙ্গি সেই প্রাচীন সময়েও পোষণ করা হতো। বিহারের একটি আদালতকে এ বিষয়টি স্বীকার করে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি। তবে, বাস্তবসম্মত ফরিয়াদ নয় বলে গত সপ্তাহে সে আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

ফলে দেবতার বিরুদ্ধে মামলার বিষয়টি হাস্যকর শোনালেও সিং আবারো এ বিষয়ে মামলা রুজু করার উদ্যোগ নেবেন বলে বিবিসিকে জানিয়েছেন। তবে তিনি এ কাজ গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্যই করছেন বলে ধারণা তার সহকর্মীদের অনেকের।

এদিকে, এ ঘটনার ফলশ্রুতিতে হিন্দু দেবতার মানহানি হয়েছে এমন পাল্টা অভিযোগে তার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন আরেক আইনজীবী। হিন্দুদের জনপ্রিয় দেবতা রাম রামায়ণের নায়ক। ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে রামের কোটি কোটি ভক্ত পূজারি রয়েছেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |