নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম কলেজে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। রোববার রাত ১০টায় কলেজের হোস্টেলের ক্যান্টিনের পাশে এ ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীদেরও মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার কলেজছাত্র সংসদ ও প্রশাসনের যৌথ আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে রাতে হোস্টেলের ক্যান্টিনে খাবার রান্নার আয়োজন চলছিল। রাত ১০টার দিকে ক্যান্টিনের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।