1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের দাফন সম্পন্ন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ২২৬ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক: সংবিধান বিশেষজ্ঞ, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার বাদ যোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের গার্ডেনে এ জানাজা অনুষ্ঠিত হয়।

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতি, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এবং বেস্ট নিউজ ডট কম ডট বিডির উপদেষ্টা অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেনসহ অনেক আইনজীবী জানাজায় অংশ নেন। জানাজা শেষে সুপ্রিম কোর্ট বারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাহমুদুল ইসলামের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মাহমদুল ইসলামের স্মরণে বুধবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যসূচি কমানো হয়।  এ উপলক্ষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বেলা ১টা ও আপিল বিভাগ সকাল ১১টা পর্যন্ত তাদের বিচারিক কার্যক্রম পরিচালনা করে।

বুধবার সকালে আপিল বিভাগ বসার পরেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন এ বিষয়ে প্রধান বিচারপতির কাছে দৃষ্টি আকর্ষণ করেন। প্রধান বিচারপতি এস কে সিনহা আবেদন আমলে নিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যসূচি কমিয়ে আনেন।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর মরদেহ নিয়ে যাওয়া হয় রংপুরে তার গ্রামের বাড়িতে। সেখানে আরেক দফা জানাজা শেষে মাহমুদুল ইসলামকে তার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

১৬ ফেব্রুয়ারি সোমবার মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে মাহমুদুল ইসলামের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |