1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

রফিক আজাদের মৃত্যু অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০১৬
  • ৩৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারজয়ী কবি ও মুক্তিযোদ্ধা রফিক আজাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শনিবার এক শোক বাণীতে মহামান্য রাষ্ট্রপতি বলেন, রফিক আজাদের মৃত্যুতে বাংলাদেশের সাহিত্যে অঙ্গনের যে ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয়। বাংলা কবিতার জগতে রফিক আজাদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। মহামান্য রাষ্ট্রপতি কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবি রফিক আজাদ।

গত জানুয়ারিতে রফিক আজাদের ব্রেইন স্ট্রোক হলে তাকে প্রথমে বারডেম হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে নেওয়া হয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর তাকে আনা হয়েছিল বিএসএমএমইউতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |