1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোহাম্মদ উল্যাহ মিয়া আর নেই

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৩২ বার পড়া হয়েছে

শাহ আলম: নোয়াখালীর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোহাম্মদ উল্যাহ মিয়া আর নেই। মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মরহুমের ছোট ছেলে যুবলীগের প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মোহাম্মদ উল্যাহ মিয়ার মৃত্যুতে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনাম সেলিম ও সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নোয়াখালী জেলা শাখা ও সদর থানা শাখাসহ বিভিন্ন সংগঠন মুক্তিযুদ্ধের এ সংগঠকের মৃত্যুতে শোক জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |