1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

এটিএম জালিয়াতি: গ্রাহকের টাকা ফেরত দিলো ইবিএল

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ২২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) তার ক্ষতিগ্রস্থ গ্রাহকদের মধ্যে পাঁচজনকে ক্ষতিপূরণের টাকা দিয়েছে।বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে মোট ২ লাখ ৫৭ হাজার টাকা ফেরত দেওয়া হয়।এটিএম বুথ জালিয়াতির ঘটনার শিকার ইবিএল’এর ২৪ গ্রাহকের মধ্যে বাকি ১৯ জনের টাকাও পর্যায়ক্রমে দেয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।

ওই অনুষ্ঠানে উপস্থিত মাহবুবা আক্তারকে ৮০ হাজার টাকা, শাসিফুজ্জামানকে ১ লাখ ৬০ হাজার টাকা, মো. কামরুজ্জামানকে ৫ হাজার টাকা, আবু মুসা তারিককে ৫ হাজার টাকা এবং দীপর চন্দ্র দে’কে ৭ হাজার টাকা ফেরত দেয়া হয়।

জালিয়াতির শিকার গ্রাহকদের চেক হস্তান্তর শুরু করা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা ও ইবিএল’এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হাসানুর রশিদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |