1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

পঞ্চগড়ে পুরোহিত হত্যায় আইএসের দায় স্বীকার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সন্তগৌরীয় মঠের পুরোহিত মহারাজ যজ্ঞেশ্বর রায় (৫০) হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। রোববার জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের এক খবরে এ তথ্য জানানো হয়।

সাইটের খবরে বলা হয়েছে, আইএস বাংলাদেশের উত্তরাঞ্চলে শ্রী শ্রী সন্তগৌরীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে হত্যার দাবি জানিয়েছে। দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীর ধারে সকালে মঠে ঢুকে গলা কেটে হত্যা করা হয় এই ধর্মগুরুকে।

এ ঘটনায় অারেক পুরোহিত গোপাল চন্দ্র রায় গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পুরোহিতকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ওই মঠের পুরোহিতসহ তিন সাধু পূজ আর্চনা করছিলেন। এ সময় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে দুর্বৃত্তরা। পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে চাপাতি দিয়ে জবাই করে তারা। এ সময় গোপাল চন্দ্র পালানোর চেষ্টা করলে তাকে গুলি করা হয়। তার পায়ে এবং হাত গুলিবিদ্ধ হয়। আরেক পুরোহিতের উপর ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা।

উল্লেখ্য, গত বছর ঢাকায় ইতালির নাগরিক সিজারে তাভেল্লা এবং রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা, বগুড়ায় শিয়া মসজিদে এবং ঢাকায় শিয়া সমাবেশে হামলার পরও আইএসের দায় স্বীকারের খবর দিয়েছিল সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |