1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

আবারো ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: আবারো ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। দেশটির পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার রাতে আঘাত হানা এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর হিন্দুস্তান টাইমস।

দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা বলছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল গোরখা জেলা। গত বছরের ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূকম্পনেরও কেন্দ্র ছিল গোরখা।

দেশটির ইতিহাসে ভয়াবহ ওই কম্পনে ৯ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ধ্বংসস্তুপে পরিণত হয় পুরো নেপাল। তবে রোববারের কম্পনে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কিত লোকজনকে ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসতে দেখা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |