1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

নেপালের বিধ্বস্ত বিমানের সব আরোহীর মৃত্যু

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: দুই প্রবাসীসহ ২৩ যাত্রী নিয়ে নেপালের বিধ্বস্ত বিমানের সব আরোহীই নিহত হয়েছে। নেপালের সেনাবাহিনী বলছে, বিধ্বস্ত তারা এয়ারের বিমানের আরোহীদের কেউ বেঁচে নেই।

কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশির পর মায়াগদি জেলার সোলি ঘোপতেভির কেকারকো বুট্টা জঙ্গলে বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বিমানটির সব আরোহীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তারা বাহাদুর কারকি।

তিনি বলেন, বিমান বিধ্বস্তের স্থানে সেনাবাহিনীর একটি দল পৌঁছেছে। ঘটনাস্থলের পাশে বিমানটির ডানা ও লেজের কিছু অংশ পাওয়া গেছে। এ ছাড়া পুরো বিমানের খোঁজে এখনো তল্লাশি অব্যাহত আছে।

বেসামরিক বিমান মন্ত্রী আনন্দ প্রসাদ পোখরেলও বিমানের ধ্বংসাবশেষ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের একজন কর্মকর্তা বলেন, বিমানটি বিধ্বস্তের পর আগুন ধরে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

হিমালয়ান টাইমসের খবরে বলা হয়েছে, তারা এয়ারলাইনসের ওই বিমানটি পোখারা থেকে জমসম যাওয়ার পথে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিমানে তিনজন ক্রুসহ ২৩ আরোহী ছিলেন। রাজধানী কাঠমান্ডু থেকে দুইশ কিলোমিটার উত্তর পশ্চিমের পোখারা বিমানবন্দর থেকে উড্ডয়নের ১৫ মিনিট পর বুধবার সকাল ৮টা ১০ মিনিটে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |