1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

এনসিসি ব্যাংকের থ্রিডি সিকিউর সলিউশন সেবা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক ব্যাংক এনসিসি ব্যাংক লিমিটেড তাদের গ্রাহকদেরকে এসএসএল ওয়্যারলেসের সহায়তায় থ্রিডি সিকিউর সলিউশন সেবা চালু করেছে। সম্প্রতি সেবাটি চালু করা হয়েছে।

এই সেবা চালুর ফলে এখন থেকে এনসিসি ব্যাংকের কার্ড গ্রহীতাগণ তাদের অনুপস্থিতিতে বা ই-কমার্স লেনদেনের ক্ষেত্রে এসএমএস আকারে একটি সংখ্যা ভিত্তিক পাসওয়ার্ড পাবেন এবং সেই সংখ্যা যথাযথ স্থানে সাবমিট করলেই কেবলমাত্র ঐ লেনদেন সম্পন্ন হবে।

এর ফলে অনলাইনে কার্ডের তথ্য চুরি করে প্রতারণার হার বহুলাংশে কমে আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

এই সেবা চালুর ফলে শুধু কার্ড গ্রহীতাই নয়, ই-কমার্স ব্যবসায়ীরাও উপকৃত হবেন, কারণ এর ফলে কোনো সন্দেহ ছাড়াই তারা তাদের ক্রেতাদের নিশ্চিন্তে সেবা ও পণ্য প্রদান করতে পারবেন। তাছাড়া ব্যাংক তার গ্রহীতার অনুমতি সাপেক্ষে খুব সহজেই লেনদেনের যথার্থতা যাচাই বাছাই পূর্বক অনুমতি প্রদান করতে পারবে কারণ কার্ড গ্রহীতা পাসওয়ার্ড সাবমিট করে ইতোমধ্যেই এই লেনদেনকে সফল করার অনুরোধ করেছেন।

এই সেবা চালুকরণ অনুষ্ঠানে এনসিসি ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও গোলাম হাফিজ আহমেদ, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দিন আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু জাফর মো. সালেহ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফজলুর রহমান এবং এসএসএল ওয়্যারলেসের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম, জেনারেল ম্যানেজার আশীষ চক্রবর্তীসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |