1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

তিন দিনব্যাপী ইউএস ট্রেড শো বৃহস্পতিবার শুরু

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০১৬
  • ২৪২ বার পড়া হয়েছে

সুমন চৌধুরী: ২৪তম বার্ষিক ইউএস ট্রেড শো ৩ মার্চ (বৃহস্পতিবার) থেকে ৫ মার্চ (শনিবার) পর্যন্ত রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র দূতাবাস ও বাংলাদেশ অ্যামেরিকান চেম্বার অব কমার্সের যৌথ অংশীদারিত্বে প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে। যেখানে শতাধিক আমেরিকান বুথ থাকবে ও বাংলাদেশে পাওয়া যায় এমন আমেরিকান পণ্য এবং সেবা পাওয়া যাবে।

দশ হাজারেরও বেশি অংশগ্রহণকারীর ফলে ইউএস ট্রেড শো বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরো গভীর এবং প্রশস্ত করতে যুক্তরাষ্ট্রের প্রতিজ্ঞা প্রতীয়মান হবে। ইউএস ট্রেড শোতে বাংলাদেশে পাওয়া যায় এমন দারুণ সব আমেরিকান পণ্যের প্রদর্শনী হয়।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, এই ট্রেড শো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান শক্তিশালী অংশীদারিত্বকেও তুলে ধরে। তিনি বলেন, ‘আমরা আনন্দিত যে ২০১৫ সালে দু’দেশের মধ্যকার বাণিজ্য সাত বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে এবং আমরা বিশ্বাস করি এই ট্রেড শো আমাদের বাণিজ্য আরো বাড়াতে সাহায্য করবে।’

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা বলা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |