1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বৃদ্ধাশ্রমে বন্দুকধারীদের হামলায় নিহত ১৭

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০১৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ইয়েমেনে একটি বৃদ্ধাশ্রমে হামলার ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। শুক্রবার বন্দর শহর এডেনে হামলা চালিয়েছে চার বন্দুকধারী।

স্থানীয় এক কর্মকর্তা জানান, এডেনের শেইখ ওথমান জেলার একটি বৃদ্ধাশ্রমে ওই হামলার ঘটনা ঘটেছে। ওই বন্দুকধারীরা নিরাপত্তারক্ষীদের কাছে জানিয়েছিল তারা তাদের মায়ের সঙ্গে দেখা করতে এসেছে। একথা বলে তারা ভবনে প্রবেশ করে এবং গুলি ছোড়া শুরু করে।

তাদের গুলিতে ছয় ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসী, স্থানীয় চার নার্স, চার নিরাপত্তাকর্মী এবং ‍তিন পরিচ্ছন্নতাকর্মী প্রাণ হারান।

হামলার পরই বন্দুকধারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাদের পরিচয় এবং হামলার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।

ইয়েমেনে সাধারণত জঙ্গি গোষ্ঠীরাই এধরনের হামলা চালিয়ে থাকে। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |