1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

কোথায় যাবেন ওবামা?

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০১৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ২০১৭ সালের শুরুতেই হোয়াইট হাউজ থেকে বিদায় নিতে হবে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার পরিবারকে। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যিনি বিজয়ী হবেন তিনিই হবেন হোয়াইট হাউজের নতুন বাসিন্দা। কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন তাহলে প্রেসিডেন্টের পদ ছাড়ার পর ওবামা এবং মিশেলের পরিবার হোয়াইট হাউজ ছেড়ে কোথায় যাবে?

বৃহস্পতিবার এবিষয়ে মুখ খুললেন ওবামা নিজেই।  তিনি জানান, হোয়াইট হাউজ ছাড়লেও আপাতত রাজধানী ওয়াশিংটন ডিসি ছাড়ছেননা তিনি এবং তার পরিবার। কেননা তার মেয়ে সাশা রাজধানীর একটি স্কুলেই পড়াশুনা করে। মাঝপথে স্কুল পরিবর্তনের পক্ষপাতী নন তারা কেউই।

তবে হোয়াইট হাউজ থেকে বিদায় নেয়ার পর বিদায়ী প্রেসিডেন্টের রাজধানীতেই অবস্থান করাটা যুক্তরাষ্ট্রের জন্য খুবই বিরল একটি ঘটনা।

যুক্তরাষ্ট্রে উইড্রো উইলসন ছিলেন হোয়াইট হাউজ থেকে বিদায় নেয়ার পর রাজধানীতে অবস্থান করা সর্বশেষ প্রেসিডেন্ট। তার পরে আর কোনো প্রেসিডেন্ট রাজধানীতে অবস্থান করেননি। তবে শিকাগোতেও সময় কাটানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ওবামা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |