1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

থাইল্যান্ডে নৌকার ইঞ্জিন বিস্ফোরণ : আহত ৬০

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০১৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি খালে নৌকার ইঞ্জিন বিস্ফোরণে কমপক্ষে ৬০ আরোহী আহত হয়েছে। শনিবার ব্যাংককের পূর্বাঞ্চলের একটি খাল পাড়ি দেওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীদের নিয়ে ব্যংককের প্রধান খাল পাড়ি দেওয়ার সময় একটি নৌকার ইঞ্জিন বিস্ফোরিত হয়েছে। এতে অন্তত ৬০ আরোহী আহত হয়েছে। এদের অধিকাংশের শরীর আগুনে পুড়ে গেছে।

শহরের ইরাওয়ান এমারজেন্সি মেডিক্যাল সেন্টার বলছে, সামান্য আহতদের অনেকেই হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ছাড়া পেয়েছেন। এছাড়া আহত ১৪ যাত্রী এখনো চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে মিয়ানমারের দুই ও জাপানের এক নাগরিক রয়েছেন।

ব্যাংককের পুলিশ কমিশনার সেইন্ট মহাথাভর্ন বলেন, বিস্ফোরণে উড়ন্ত ধ্বংসাবশেষের আঘাতে দুইজন মারাত্মক আহত হয়েছেন। তিনি বলেন, ওই নৌকার জ্বালানি ট্যাংকে ছিদ্র হওয়ায় বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |